ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাবনূরের মেডিকেলে ভর্তিসহ পড়ার দায়িত্ব নিলেন পিরোজপুর জেলা প্রশাসক


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ২:১৪

দরিদ্রতা আর অভাবে থমকে থাকছে না মেডিকেলে পড়ার সুযোগ পাওয়া পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের দক্ষিণ কামারকাঠী গ্রামের দিনমজুর বাবুল মোল্লার বড় মেয়ে সাবনূরের। পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতা পেয়ে প্রাথমিকভাবে সে সমস্যা দূর হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রাথমিকভাবে সাবনূরের ভর্তির খরচ বাবদ ২৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন। ওই অর্থ পিরোজপুর জেলা প্রশাসকের পক্ষে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন তার কার্যালয়ে সাবনূরের হাতে তুলে দেন।

আর্থিক সহযোগিতা পেয়ে সাবনূর বলেন, মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও আমার পথচলা অনিশ্চিত ছিল। সেটি পিরোজপুর জেলা প্রশাসনের এই সহযোগিতায় সচল হয়েছে। এজন্য তিনি সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান।

সাবনূর বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর অনেকে ফোন করে তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন। পাশে থাকার সাহস জুগিয়েছেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভর্তি ও পড়াশোনার খরচ বাবদ নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন। এছাড়া নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তি তার পড়াশোনার খরচ চালাতে সহায়তার আশ্বাস দিয়েছেন। 

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, বিভিন্ন গণমাধ্যমে সাবনূরের ভর্তি অনিশ্চয়তার কথা জানতে পারি। এই মেধাবী মুখটি কাজে লাগাতে তার ভর্তির জন্য যাবতীয় খরচ আমি দিয়েছি। সাবনূরকে বলা হয়েছে তার পড়াশোনার যে কোনো প্রয়োজনে জেলা প্রশাসন তার পাশে আছে। 

প্রসঙ্গত, সাবনূর পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের দক্ষিণ কামারকাঠী গ্রামের দিনমজুর বাবুল মোল্লা ও গৃহিণী সাবিনা বেগমের বড় মেয়ে। ছোটবেলা থেকেই সাবনূর মেধাবী। সেই মেধার স্বাক্ষর রেখেছেন এমবিবিএস ভর্তি পরীক্ষায়ও। ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের পরীক্ষার ফলাফলে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত