কমলগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে কমলগঞ্জ উপজেলার সুবিধাভোগীদের মধ্যে ভেড়া বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ ভেড়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হকের সভাপতিত্বে ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, জেলা পাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস ছামাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলাম ইকবাল মিলন, পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক।
স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ মঈন উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ উপজেলা পানিসম্পদ কর্মকর্তা জানান, বুধবার উদ্বোধনী দিনে উপজেলার সুবিধাভোগী ৫৩৭ পরিবারের মধ্য থেকে ৪৫টি পরিবারে ২টি করে ভেড়া প্রদান করা হয়। পর্যায়ক্রমে বাকি পরিবারের মাঝে ভেড়া প্রদান করা হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied