ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ৪:৩৫

ধান কাটা মাড়াইয়ের শ্রমিক সংকট দূর করতে স্বল্প সময়ে কম শ্রমিক ব্যবহার করে কৃষক যাতে কম খরচে দ্রুত ক্ষেতের ধান ঘরে তুলতে পারে এজন্য কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার ( ১৩ এপ্রিল ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থানীয় দুই কৃষককে কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুক হোসাইন, উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেলসহ আরো অনেকেই। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতি উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া ওই কৃষকরা হলেন- উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বাসিন্দা কৃষক সুলতান এবং ওসমান। এ কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘন্টায় পাঁচ বিঘা জমির ধান কাটা, মাড়াই, পরিষ্কার ও বস্তাভর্তি করা সম্ভব। প্রতিটি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ২৮ লাখ টাকা। সরকারের প্রায় ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে এই কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নেত্রকোণায় এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত