ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৪-২০২২ দুপুর ১১:৬

রাজধানীর উত্তরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় আমির কমপ্লেক্সের সামনে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- ইনামুল ইসলাম, হনুফা আক্তার ও মো. অনিক। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী হনুফা ও এনামুলের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা অনিক নামের একজনের মৃত্যু হয় ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, আমরা খবর পেয়ে উত্তরার আজমপুর আমির কমপ্লেক্সের সামনে গিয়ে দেখতে পাই মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে ঘটনাস্থলে দুজন মারা গেছেন। পরে অনিককে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, অনিকের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী থানায়। তিনি পুরান ঢাকার রায়ের বাজার এলাকায় থাকতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব