ইউক্রেনকে আরো ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরো ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ও দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা মোকাবিলায় এ সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সময় বুধবার বাইডেন এক বিবৃতিতে জানান, এবারের প্যাকেজে আর্টিলারি ব্যবস্থা, অর্টিলারি রাউন্ডস, সাঁজোয়া যান ও হেলিকপ্টার অন্তর্ভুক্ত থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপের পর তার পক্ষ থেকে এমন ঘোষণা আসে।
জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটির এ সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে দুইশ ৪০ কোটি ডলারে। তবে এসব সামরিক সহায়তার জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয় না বাইডেন প্রশাসনের। তাই খুব দ্রুতই এসব অস্ত্র ইউক্রেনে পৌঁছে যাবে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে ‘গণহত্যার’ অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের আরও বলেন, আমি একে গণহত্যাই বলছি, কারণ এটি আরও স্পষ্ট যে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা মুছে ফেলার চেষ্টা করছেন পুতিন ও এসব প্রমাণ আরও বাড়ছে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির