সংকটকালে ইউক্রেন যে গুরুত্ব পাচ্ছে তা অন্যরা পাচ্ছে না : ডব্লিউএইচও প্রধান
জরুরি প্রয়োজনে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ মানুষদের সাহায্যের জন্য বিশ্ব সমানভাবে গুরুত্ব দিচ্ছে না বলে দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ডব্লিউএইচওর প্রধান বলেন, ইউক্রেনে চলমান সংকটে যে সহায়তা দেওয়া হয়েছে, তার তুলনায় খুব সামান্যই অন্যান্য মানবিক সংকটে দেওয়া হয়েছে। তবে, তিনি এও বলেন, ‘ইউক্রেনকে সহায়তা করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি পুরো বিশ্বকে প্রভাবিত করছে। কিন্তু, ইথিওপিয়ার টাইগ্রে প্রদেশ, ইয়েমেন, আফগানিস্তান বা সিরিয়ায় একইভাবে মনোযোগ দেওয়া হচ্ছে না,’ যোগ করেন ডব্লিউএইচও প্রধান। তিনি বলেন, ‘আমি জানি না, বিশ্ব সত্যিই কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের জীবনকে সমানভাবে গুরুত্ব দেয় কি না।
টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, আমাকে সততার সঙ্গে বলতে হচ্ছে যে, বিশ্ব মানব জাতির সবার সঙ্গে একইভাবে আচরণ করছে না। কেউ কেউ অন্যদের চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। এবং যখন আমি এটি বলি, তখন এ বিষয়টি আমাকে কষ্ট দেয়। এটি মেনে নেওয়া কঠিন। কিন্তু, তাও এটি ঘটছে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির