ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভয়াবহ অর্থনৈতিক সংকটে পাকিস্তান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-৪-২০২২ দুপুর ১১:৫৩

পাকিস্তানে বর্তমানের অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। নতুন জোট সরকার এমন এক সময় ক্ষমতা গ্রহণ করলো যখন দেশটি উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক-চলতি হিসাবের ঘাটতি ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে টালমাটাল অবস্থায় রয়েছে। তাছাড়া পাকিস্তানে এই মুহূর্তে অস্থির রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে।

পিএলএম-এন দলের রাজনীতিবিদ মিফতাহ ইসমাইল দুই অর্থ বছরের আর্থিক ও চলতি হিসাবের ঘাটতি উচ্চতর পর্যায়ে থাকার কথা জানিয়েছেন। তবে দেশটির প্রত্যেক নতুন সরকারই আগের সরকারের অর্থনৈতিক সংকটকে বড় করে দেখানোর চেষ্টা করে।

ইসমাইল দাবি করেছেন চলতি হিসাবের ঘাটতি ক্রমেই বাড়ছে। তবে তা দুই হাজার কোটি ডলারে পৌঁছানোর সম্ভাবনা নেই। দেশটির আর্থিক ঘাটতি বাড়ছে, যা আগের সরকারের অনুমান জিডিপির ৬ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। এদিকে বৈদেশিক রিজার্ভের পরিমাণও নিম্নমুখী।

এরই মধ্যে দেশটির অর্থনীতি গভীর সংকটের মধ্যে পড়েছে। পিটিআই সরকার যে অবস্থায় ক্ষমতাগ্রহণ করে বর্তমানে পরিস্থিতি তার চেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এদিকে বিভিন্ন কারণ দেখিয়ে আইএমএফ একশ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা বিলম্বিত করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তাছাড়া চীনও বড় অংকের ঋণ ছাড় করতে সময় নিচ্ছে।

এমন পরিস্থিতিতে দেশটির বর্তমান সরকারকে সংকট মোকাবিলায় ও অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য ট্যাক্স ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে। প্রভাবশালীসহ সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে। আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি কমাতে কিছু সরকারি কোম্পানিকে বেসরকারিকরণ করাও দেশটির জন্য অপরিহার্য।

তাছাড়া রপ্তানি বাড়ানো ও আমদানি ব্যয় মেটানোর জন্য সরকারের কিছু নীতিতেও পরিবর্তন আনা দরকার। যদিও নতুন জোট সরকার সংস্কারের জন্য খুব বেশি সময় পাবে না। তবে তারা টেকসই উন্নয়নের জন্য পরিবর্তন শুরু করতে পারে।

জামান / জামান

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে