২ বছর পর পিরোজপুরে আবারো বাংলা নববর্ষ উদযাপন
সকালের সূর্যের প্রথম আলোর সঙ্গে শুরু হয়েছে বাংলা নতুন বছর-১৪২৯। করোনা মহামারির কারণে দীর্ঘ ২ বছর পর বাঙালি জাতি পূর্ণোদ্যমে উদযাপন করছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন এবং বাঙালীদের জন্য সবচেয়ে ধর্মনিরপেক্ষ উৎসব।
করোনা মহামারির আগের মতোই খুব ভোরে এই আনন্দ উদযাপনে রং- বেরংয়ের পোশাক পরে বের হয়েছেন সর্বস্তরের মানুষ। পুরুষরা বাহারী পাজামা-পাঞ্জাবি, নারীরা শাড়ী আর উজ্জ্বল পোশাকে শিশুরা যোগ দিয়েছেন মঙ্গল শোভাযাত্রায়। সবার কন্ঠে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বহু পুরনো চেনা গান 'এসো হে বৈশাখ' এসো এসো। গান গেয়ে মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে বাঙালির ঐতিহ্য বৈশাখী মেলার উদ্বোধনের মাধ্যমে বাঙালী বরণ করে নেয় বাংলা নতুন বছর-১৪২৯।
বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলার ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর নেতৃত্বে পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিল্পকলা একাডেমী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা রং-বেরংয়ের বাঙালী ঐতিহ্য পালকী, বর-বধু, জেলে, কৃষাণ-কৃষাণী, বহুরুপি সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান । উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তিন দিন ব্যাপী এ মেলায় গ্রামবাংলার ঐতিহ্য সমৃদ্ধ বিভিন্ন ষ্টল সাজানো হয়েছে। রয়েছে নাগরদোলা, নৌকাদোলা সহ বিভিন্ন রাইডস।
ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় দীর্ঘদিন পর মানুষ ভিড় জমাবেন, কিনবেন ঐতিহ্যবাহী হস্তশিল্প, খেলনাসহ নানান জিনিসপত্র। এ বছর পহেলা বৈশাখ রমজান মাসে হওয়ায় আয়োজনে জনসমাগম কিছুটা কম।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত