ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ ১৪২৯ অনুষ্ঠিত


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৪-৪-২০২২ দুপুর ৪:২

পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য। মোগল সম্রাট আকবর ‘ফসলি সন’ হিসেবে বাংলা সন গণনার যে সূচনা করেন- তা সময়ের পরিক্রমায় আজ সমগ্র বাঙালির কাছে অসাম্প্রদায়িক চেতনার এক স্মারক উৎসব। ‘পয়লা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, বাঙালির মহামিলনের দিন। এদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নবপ্রাণে, নব-অঙ্গীকারে।
ঝিনাইদহে নতুন বছরের ১৪২৯ বঙ্গাব্দ বর্ষ বরণ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৪ই এপ্রিল রোজ বৃহস্পতিবার মহাশোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন ও অনুষ্ঠিত হয়েছে। বাংলার ঐতিহ্য পালকি,ঘোড়া, দোয়েল, চিল সহ বিভিন্ন চিত্র এবং ঢাকের তালে তালে শহর ওয়াজির আলী স্কুল থেকে জেলা প্রশাসক মনিরা বেগমের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বেড় হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ডিসিকোর্ট চত্তরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিল্পগোষ্ঠি,স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি খালেদা খানম,জেলা প্রশাসক মনিরা বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা পিএএ, অতিরিক্ত পুলিশ সুপার,(প্রশাসন ও অপরাধ) মোঃ আনোয়ার সাঈদ,সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম শাহিন,    ট্রাফিক ইন্সপেক্টর, সদর ট্রাফিক মোঃ সালাহউদ্দীন,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ,ঝিনাইদহ জেলা জাতীয় মহিলা শ্রমিকলীগের আহবায়ক,ঝিনাইদহ জেলা নারী সমাজ কল্যাণ সমিতির সভাপতি দীপ্তি রহমান,বিসিকের উপ-পরিচালক মিনা সেলিম, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডঃ সালমা ইয়াসমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।
এসময় মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন,একদিনের জন্য নয়; ভ্রাতৃবোধ এবং অসাম্প্রদায়িক চেতনা যা বাংলার ঐতিহ্য তা বহমান থাকুক বছর জুড়ে।
এদিকে বর্ষবরণ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সহ বিভিন্নস্থানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ও গোয়েন্দা পুলিশ (ডিবি),র‌্যাব কঠোরভাবে দায়ীত্ব পালন করার মধ্যে ব্যাস্তসময় পার করেন।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক