ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নববর্ষের র‌্যালীতে শ্রেষ্ট পাবনা জেলা কারাগার


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৪-২০২২ বিকাল ৫:৫৫

পাবনা জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শুভ নববর্ষ। নববর্ষের আকর্ষনীয় কর্মসূচি ছিল বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীতে অংশ গ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। বিচারকদের মূল্যায়নে এবারের র‌্যালীতে শ্রেষ্ট হয়েছেন পাবনা জেলা কারাগার।
বৃহস্পতিবার সকাল ৯টায় পাবনা জেলা প্রশাসনের আয়োজনের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বর থেকে বর্ণাঢ্য রালী বের হয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালীতে পালকী, গরুর গাড়ী, ঘোড়ার গাড়ী, কুড়ে ঘর, বরযাত্রী, চাষী, কামারসহ আবহ বাংলার বিভিন্ন সংস্কৃতিক চিত্র উঠে  এসেছে। বিচারকদের মূল্যায়নে এবারের র‌্যালীতে শ্রেষ্ট হয়েছেন পাবনা জেলা কারাগার, দ্বিতীয় হয়েছেন বিসিক এবং তৃতীয় হয়েছেন পাবনা ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজ। সকাল সাড়ে ৯ টায় পাবনা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠাান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রেষ্ঠ হওয়ায় পাবনা জেলা কারাগারের জেল সুপার শাহ আলম খান এর হাতে পুরস্কার তুলে দেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম,  ডিডি এলজি মোকলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, এডিএম আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, মুক্তিযোদ্ধা আ স ম আব্দুল রহিম পাকন প্রমুখ।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান