ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

পাবনায় আটককৃত ৫ আ’লীগ নেতাকর্মী মাদক মামলায় জেলহাজতে


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২২ দুপুর ১১:৩৫

পাবনায় আটককৃত আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে মাদক মামলায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে এদিন ভোরে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ মাদক ব্যবসায়ীকে র‌্যাব সদস্যরা আটক করেন। আটককৃতরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও দুজন সদ্য অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটককৃতের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়। এর আগে ভোরে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ বাজার থেকে তাদের অঅটক করা হয়।

আটককৃতরা হলেন- পাবনা জেলার সুজানগর উপজেলার আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভবানীপুর গ্রামের হোসেন আলীর ছেলে রবিউল হক টুটুল (৪৫), ফারাদপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান (৫২), সাদুল্লাপুর ইউনিয়নের পাটোয়া গ্রামের মৃত আবু তাহের প্রামাণিকের ছেলে ও সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার (৫৯), সুজানগরের ভবানীপুর গ্রামের সুদেব কর্মকারের ছেলে স্বপন কর্মকার (৩৯) এবং ভবানীপুর গ্রামের দেবেন্দ্রনাথ কর্মকারের ছেলে দিলীপ কুমার কর্মকার (৪৪)।

সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নে টুটুল ও সাদুল্লাপুর ইউনিয়নে রইচ উদ্দিন খান নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে আলোচিত ওই নির্বাচনে পাবনা সদর উপজেলার ৯টি ইউনিয়নের সবকটিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইভেটকারে করে পাবনা শহর থেকে ফেনসিডিল কিনে অনন্ত বাজার হয়ে সুজানগর যাওয়ার সময় নলদহ বাজার এলাকায় কটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ বোতল ফেনসিডিল, ৬টি মোবাইল ফোন, ১ লাখ ২৫ হাজার টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল নিজেদের কাছে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ফেনসিডিলসহ সাবেক চেয়ারম্যান রবিউল হক টুটুলসহ ৫ জনকে আটক করে র‌্যাব থানায় সোপর্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয় এবং আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

এমএসএম / জামান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা