ইউক্রেন-রাশিয়া যুদ্ধ : খারকিভে ৫ শতাধিক সাধারণ মানুষ নিহত
ইউক্রেনে চলমান সংঘাতে দেশটির পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে পাঁচ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে বিপুল সংখ্যক এসব মানুষ প্রাণ হারিয়েছেন। খারকিভের গভর্নরের বরাত দিয়ে শুক্রবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। খারকিভ শহর ও এই অঞ্চলটি রাশিয়া সীমান্তের কাছেই অবস্থিত।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) টেলিগ্রামে দেয়া এক বার্তায় গভর্নর ওলেগ সিনেগুবভ বলেন, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে খারকিভ অঞ্চলে ৫০৩ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪ জন শিশুও রয়েছে। তার ভাষায়, ‘নিহতরা সবাই নিরীহ বেসামরিক মানুষ, আমরা তাদের কখনো ক্ষমা করব না!’
সিনেগুবভ আরো বলেন, রুশ বাহিনী খারকিভজুড়ে ৩৪টি রকেট ও আর্টিলারি হামলা চালিয়েছে। এতে একজন নিহত ও আটজন আহত হয়েছেন।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে যুদ্ধের আগে জনসংখ্যা ছিল প্রায় ১৫ লাখ। রাশিয়ার সীমান্ত থেকে শহরটি প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি রুশ সামরিক বাহিনীর হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল। তবে ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে রুশ সেনারা শহরটি বিধ্বস্ত করতে সক্ষম হলেও দখলে নিতে ব্যর্থ হয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪০০ কিলোমিটার পূর্বে এবং রাশিয়ান সীমান্তের ঠিক পাশেই অবস্থিত খারকিভ শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্র। এখানে বসবাস করা প্রায় ১৫ লাখ মানুষের মধ্যে অনেক রুশভাষীও আছেন।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির