জাফলং সীমান্ত থেকে হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকা থেকে হাত পা-বাঁধা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১টার দিকে জাফলং গুচ্ছগ্রামের সংগ্রাম বিজিবি ক্যাম্প এলাকার একটি টিলা সংলগ্ন জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয়দের মাধ্যমে গোয়াইনঘাট থানা পুলিশ জানতে পারে জাফলংয়ের সংগ্রাম বিজিবি ক্যাম্পের প্রায় ৫০০ গজ পূর্ব দিকে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখার কাছে একটি টিলা সংলগ্ন জমিতে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে তাৎক্ষণিক গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম ও গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মোড়ল ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিহত ব্যক্তির ব্যবহৃত মোবাইল উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করেন।
পুলিশ জানায় মৃত ব্যাক্তির নাম মো. কাউছার মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কালাম বহরপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ ৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এমএসএম / জামান
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
নেত্রকোণায় এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied