ফেনীতে কিশোরকে বলাৎকারের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার
ফেনীতে অবৈধ মালামাল বহন করার অজুহাত দেখিয়ে এক কিশোরকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মো. ইউনুস নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) অভিযুক্ত পুলিশ সদস্যেকে গ্রেফতারের পর রাতে বরখাস্ত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণী ও ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার ছেলে শহরের একটি দোকানে চাকরি করে। সেই সুবাদে গত ২৩ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে রামপুরস্থ তার বাড়ি যাচ্ছিল। এ সময় মহিপাল ফ্লাইওভারের নিচে পৌঁছলে গতিরোধ করে ওই কিশোরের কাছে অবৈধ মালামাল আছে অজুহাতে তাকে আটক করে। পরে একই এলাকার নাইট হোল্ড নামের একটি হোটেলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করে। এরপর ২৪ ডিসেম্বর নির্জন স্থানে নিয়ে থানার গাড়িতে বলাৎকার করে এবং চলতি বছরের ৫ মার্চ অভিযুক্ত পুলিশ সদস্য মো. ইউনুস ফের নতুন একটি মোবাইল সেট উপহার দেয়ার লোভ দেখিয়ে তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী নিয়ে যায়। সেখানে বাড়ির একটি কক্ষে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে কিশোরটি উপহারের সেই মোবাইল সেটটি অন্যত্র বিক্রি করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গাড়িচালক পুলিশ সদস্য মো. ইউনুস মোবাইল সেটটি চুরি হয়েছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে মোবাইল সেটটি পুলিশ উদ্ধার করলে কিশোরের মা ঘটনার বিস্তারিত জানতে পারেন এবং এ বিষয়ে ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে থানায় একটি মামলা করেন।
এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ঘটনায় তদন্তপূর্বক সত্যতা পেয়ে আসামি ইউনুসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বরখাস্ত করা হয়েছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied