ফসলি জমিতে বালুর পাহাড়, চাষাবাদ করতে চাওয়ায় ভয়ভীতি দেখানোর অভিযোগ
টাঙ্গাইল ভূঞাপুরে ফসলি জমি জবরদখলে নিয়ে বালুর পাহাড় করে ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে। এছাড়াও পৈতিক সম্পতি ফেরত ও জমিতে কৃষি ফসল চাষাবাদ করতে চাওয়ায় জমি মালিকদের ভয়ভীতি ও মারধর করার হুমকিও দেয়া হচ্ছে।
উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া বালুঘাট এলাকার ফসলি জমি ভাঙনকৃত জমির মালিকরা এমন অভিযোগ করেছেন স্থানীয় নজরুল মেম্বার, মোন্নাফ সরকার ও মোস্তাফা সরকারের বিরুদ্ধে।
জামি মালিক বাদশা মিঞা, আকবর প্রামাণিক, মোজ্জাফর প্রামাণিক ও ফিরোজা বেগম বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালুর পাহাড় করে রেখে তা বিক্রি করছেন স্থানীয় নজরুল মেম্বারসহ বেশ কয়েকজন প্রভাবশালী চক্র।
তারা বছরের পর বছর আমাদের ফসলি জমি জবরদখল করে বালু ব্যবসা পরিচালনা করছেন। তাদের থেকে জমিগুলো ফেরত চাইতে গেলে তা না দিয়ে ভয়ভীতি দেখায়।
দীপু তালুকদার বলেন, প্রভাবশালী নজরুল মেম্বার, মোন্নাফ সরকার ও মোস্তাফা সরকার এবং তার সহযোগীরা কৃষকদের পৈতিক সম্পতিগুলো ক্ষমতার দাপটে সন্ত্রাসী বাহিনী দিয়ে জবরদখল করে বালু বিক্রি করে আসছেন।
তিনি আরও বলেন, তাদের থেকে জমিগুলো ফেরত চাইলে জমি মালিকদের উপর নানা সময়ে হামলা ও প্রাণানাশের হুমকি প্রদান করছে। রাতের আঁধারে জমি মালিকদের রাস্তা অবরোধ করে ভয়ভীতিমূলক কথাবার্তাও শোনায়।
এসব অভিযোগের বিষয়টি অস্বীকার করে ইউপি সদস্য ও ঘাট মালিক নজরুল বলেন, ঘাটে বালু রাখা জমি মালিকদের থেকে লিজ নিয়ে প্রতি বছর টাকা দেয়া হয়। তার কাগজপত্রও আছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ওই এলাকার জমি মালিকরা কোন অভিযোগ করেনি থানায়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied