রূপপুর প্রকল্পের বেলারুশিয়ান নাগরিকের মৃতদেহ উদ্ধার
শুক্রবার সকালে রূপপুরে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ইভানু মাকসিম (৫২) নামে এক বেলারুশিয়ান নাগরিকের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।
ঈশ্বরদীর সাহাপুরের নাতুনহাটে বিদেশিদের আবাসন প্রকল্পের গ্রীণসিটি ভবনের একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ম্যাক্সিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুইন ওয়ার্ল্ড নামে একটি বিদেশি কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বেলারুশিয়ান গ্রীণ সিটির আবাসিক বিল্ডিং নম্বর ১ এর ১৫ তলায় ১৫২ নম্বর কক্ষে বসবাস করতেন। শুক্রবার সকাল ৮ টার দিকে তার ফ্ল্যাটের পাশের এক বাসিন্দা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। গ্রীণ সিটি প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা খবর পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস গ্রীণসিটি প্রকল্পের একজন রাশিয়ান চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ম্যাক্সিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে ছিলেন। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দূতাবাসের মাধ্যমে মৃতদেহ তার নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন