ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-৪-২০২২ সকাল ৯:৫৮

এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। তাদের যত দ্রুত সম্ভব রাশিয়া ফেডারেশন ছেড়ে চলে যেতে বলা হয়েছে। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, তারা (ইইউ কূটনীতিকরা) এমন কিছু তৎপরতায় জড়িত, যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না।

বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইইউ। তারা বলেছে, এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইইউ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘এ ধরনের সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখলে রাশিয়া আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।’

এর আগে ইইউ দেশগুলো থেকে কয়েক ডজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। গত মার্চ মাসের শেষে আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক রিপাবলিক সমন্বিতভাবে একটি নির্দেশ দিয়ে মোট ৪৩ জন রুশ দূতাবাস কর্র্মীকে গুপ্তচরবৃত্তির সন্দেহে বহিষ্কার করেছে। এরপর গত ৫ এপ্রিলে ইইউ ১৯ রুশকে তাদের কূটনৈতিক মর্যাদার বিপরীত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেলজিয়াম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।

ইউরোপীয় দেশগুলোর এমন পদক্ষেপের পাল্টা জবাব হিসেবেই দেখা হচ্ছে রাশিয়ার এই সিদ্ধান্তকে।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক