ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ায় কার্যকর হচ্ছে ন্যূনতম মজুরি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ১০:৪

মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর হচ্ছে। মালয়েশিয়ার নিয়োগকর্তা এবং শিল্প মালিকরা ন্যূনতম মজুরি নীতিতে সম্মত হয়েছেন, যা ১ মে থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী এম. সারাভানান।

স্থানীয় সময় শুক্রবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে সারাভানান বলেন, মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত পাঁচ লাখেরও বেশি বিদেশি শ্রমিকের প্রবেশের চাহিদা ছাড়াও তাদের কোম্পানি বা সংশ্লিষ্ট সেক্টরের বর্তমান উন্নয়নের ভিত্তিতে এটি করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে বৃক্ষরোপণ খাত অত্যন্ত ভাল করছে। দেশের অর্থনীতি ভালো না হলে পাঁচ লাখ ১৯ হাজার বিদেশি শ্রমিকের চাহিদা কীভাবে আসতো? ফলে তৃণমূলে জনগণকে তাদের অর্থ ব্যয় করতে এবং একই সঙ্গে দ্রুত অর্থনৈতিক উন্নতিতে সক্ষম করতে মজুরি বাড়ানো দরকার।

সারাভানন আরও জানান, সরকার দেশে ছয় লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য কাজ করছে।

জানা গেছে, রেস্তোরাঁ মালিক এবং উৎপাদন সমিতি সহ বেশ কয়েকটি শিল্প সমিতি ন্যূনতম মজুরি নীতি বাস্তবায়নের আগে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সরকারকে সময় দিতে বলেছিল।

এর আগে গত ১৯ মার্চ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ঘোষণা করেন, সরকার ন্যূনতম মজুরি এক হাজার ৫০০ রিঙ্গিতে বৃদ্ধি করতে সম্মত হয়েছে, যা ১ মে থেকে কার্যকর হবে।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক