ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বন্যায় দক্ষিণ আফ্রিকায় মৃত্যু বেড়ে ৩৯৫


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ১০:২৯

দক্ষিণ আফ্রিকার পূর্ব-উপকূলীয় একটি প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকারীরা। 

স্থানীয় সময় শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রধান সাইফো হ্লোমুকার বরাতে এ খবর জানিয়েছে এএফপি। তিনি বলেন, দুঃখজনকভাবে প্রাণহানি বাড়ছে। সর্বশেষ ৩৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

নজিরহীন এ বন্যায় অন্তত ৪১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। কোয়াজুলু-নাটাল প্রদেশে অন্তত ৫৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারে জোরালো অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

গত সোমবার থেকে ওই অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সড়ক ও সেতু ভেসে গেছে। শহরের অনেক বাসিন্দা পানি ও বিদ্যুৎবিহীন রয়েছেন। সহযোগিতা নিয়ে তাদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। 

দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে সামুদ্রিক আবহাওয়ার নানা প্রভাব রয়েছে। বিভিন্ন সময় সেখানে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এতে বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করে থাকেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এ কারণেই সে অঞ্চলে আবহাওয়া পরিস্থিতির অবনতি হচ্ছে। 

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক