ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিশ্ববাজারে বাড়তে পারে তেলের দাম


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ১১:১৭

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বের কয়েকটি বড় তেল কোম্পানির প্রধানরা। তারা বলেছেন, তেল খাতে প্রয়োজনীয় বিনিয়োগের অভাবে তেলের সরবরাহ কমে যেতে পারে এবং তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে।

র‍য়্যাল ডাচ শেল এবং টোটাল এনার্জি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি এবং তারা ভবিষ্যৎ বাণী করছে যে, অপরিশোধিত তেলের মূল্য ব্যারেলপ্রতি ১০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে অস্থিতিশীল বাজার পরবর্তীতে আবার নিচে নেমে আসতে পারে।

এক্সন মবিল কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যারেন উডস কাতার অর্থনৈতিক ফোরামের বৈঠকে বলেছেন, প্রয়োজনীয় বিনিয়োগের অভাবে তেলের সরবরাহ মারাত্মকভাবে কমে যেতে পারে এবং তাতেই বিশ্ববাজারে তেলের দাম বাড়বে এবং পরবর্তীতে আবার সেটি ঠিক হয়ে যেতে পারে। তবে এই সংক্ষিপ্ত সময়ে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

ট্রেডিং হাউস ট্রাফিগুরাড গ্রুপ বলছে, আগামী বছর নাগাদ তেলের দাম ব্যারেলপ্রতি একশ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। ব্যাংক অব আমেরিকা কর্পোরেশনও চলতি সপ্তাহে পূর্বাভাস দিয়েছে যে, তেলের দাম ওই পর্যায়ে যেতে পারে। একই কথা বলেছে গোল্ডম্যান সাচ গ্রুপ।

চলতি বছর বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী এবং টিকাদান কর্মসূচির কারণে তেলের দাম শতকরা ৪৪ ভাগ বেড়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে বেঞ্চমার্ক বেন্ট ক্রুড প্রতি ব্যারেল তেল বিক্রি করেছে ৭৪.৯০ ডলারে।

করোনাভাইরাসের মহামারীর কারণে গত বছর আন্তর্জাতিক তেলের বাজার ইতিহাসের সবচেয়ে অস্থিতিশীলতার মধ্যদিয়ে পার করেছে। তবে ইউরোপ-আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোতে আবার কর্ম তৎপরতা বাড়ছে এবং অর্থনীতি সচল হচ্ছে। ফলে তেলের ব্যবহার বাড়ছে তবে সেই পরিমাণে সরবরাহ না দিতে পারলে তেলের দাম অনিবার্যভাবেই বাড়বে।
সূত্র : পার্সটুডে

প্রীতি / প্রীতি

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র