ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ২:১৭

কমলগঞ্জের উত্তর রাধানগর এলাকা থেকে সীমা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) মধ্যরাতে গৃহবধূর বাবার বাড়ির বসতঘরের পেছনে একটি আমগাছ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সীমা ওই গ্রামের মৃত মছক মিয়ার মেয়ে।

সীমা বেগমের ভাই জাঙ্গীর আলম ও চাচা রুসন আলী জানান, ৬ মাস আগে মৌলভীবাজারের রাজনগর থানার পরচক গ্রামের রাজিব মিয়ার সাথে বিয়ে হয় সীমার। শুক্রবার জুমার নামাজ শেষে পরিবারের সদস্যরা সীমার স্বামীর বাড়িতে ইফতার নিয়ে যান। সেখানে সীমাকে চিন্তিত দেখে স্বামী রাজিব ও শ্বশুরবাড়ির লোকজনের অনুমতি নিয়ে সীমাকে তাদের সাথে করে বাড়ি নিয়ে আসেন। কিন্তু ওই রাতেই বসতঘরের পেছনে একটি আম গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় সীমার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে অবহিত করলে রাতেই পুলিশ গাছ থেকে লাশটি নামিয়ে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহতের ভাই জাঙ্গীর আলম বলেন, তার বোন মানসিক সমস্যায় ভুগছিল। পরিবারের সদস্যদের অগোচরে গাছের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। তবে স্থানীয়দের কাছে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার আসল কারণ জানা যাবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান