ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় ভূমিহীনের সম্পত্তি অবৈধ দখলের চেষ্টা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ২:৪৮
খুলনার পাইকগাছায় ৩০ বছরে দখলে থাকা ভূমিহীনের খাস বন্দোবস্ত সম্পত্তি অবৈধ দখলের চেষ্টা করছেন সাবেক এক ইউপি চেয়ারম্যান। এ নিয়ে ভূমিহীন মহিলাকে মারপিট করার অভিযোগে সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
 
স্থানীয়রা জানান, কৃষ্ণনগর গ্রামের জাহান আলী গাজী কৃষ্ণনগর মৌজায় ১৯৯২-৯৩ সালে ৬২৯০নং দলিলে ১.৫০ একর সম্পত্তি বন্দোবস্ত পান। ৯৯ বছর মেয়াদে বন্দোবস্ত পেয়ে ৩০ বছর যাবৎ সেখানে জাহান আলী ধান ও মাছ চাষ করছেন বলে স্থানীয় হারিস হোসেনসহ অনেকেই জানান। শুক্রবার সকালে পাকা বোরো ধান কাটতে গেলে সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আনিছুর রহমান জাহান আলীকে বাধা দেন। বিষয়টি স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাবুকে অবগত করা হলে তিনি বিষয়টি সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য প্রশাসনকে নির্দেশ দেন।
 
এদিকে, গত ৫ এপ্রিল জাহান আলীর স্ত্রী ফতেমাকে (৩৫) মারপিট করার অভিযোগে সাবেক চেয়ারম্যান, তার ছেলে রিংকু, রিপন ও চিত্তরঞ্জনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
 
আনিছুর রহমান সরদার জানান, ১৪০২ সাল থেকে ১৪২৫ সাল পর্যন্ত ২৮৩, ৪২২ ও ১৬৯৪ দাগে ৪.২১ একর জমি ডিসিআর পান। নতুন ডিসিআরের জন্য আবেদন করেছি।
 
জাহান আলী জানান, সাবেক চেয়ারম্যান আনিছ সরদারের কোনো কাগজ নেই। অবৈধভাবে আমার সাথে ঝামেলা করছে।
 
পাইকগাছা থানারা ওসি জিয়াউর রহমান জানান, এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। আপাতত স্থিতাবস্থা বজায় রাখার ব্যবস্থা নেয়া হয়েছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার