কমলগঞ্জে মদ-গাঁজা সহ আটক ৩
কমলগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সিএনজিচালিত অটোরিকসা চালকসহ ৩ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছে থেকে ৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধবপুর সড়কের উজিরপুর নামক এলাকায় অভিযান চালিয়ে গ্রামবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের দক্ষিন গোলেরহাওর এলাকার আইয়ুব আলীর ছেলে জমির মিয়া (২৪), একই এলাকার মৃত মফিজ আলীর ছেলে মিরাজ আলী (৩৫) ও মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের সুরুজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বড় একটি চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক অমর কুমার সেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শুক্রবার রাতে কমলগঞ্জের মাধবপুর সড়কে অবস্থান নেয়। এ সময় সীমান্তবর্তী কুরমাঘাট থেকে ভানুগাছ বাজারের দিকে আসা সিএনজিচালিত অটোরিকশা (মৌলভীবাজার -থ-১২-১৯২৫) আটকে তল্লাশি করে ভারতীয় ৪০ বোতল মদ, ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। জব্দ করা হয় অটোরিকনা।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক অমর কুমার সেন বলেন, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে সীমান্ত দিয়ে মাদক সংগ্রহ করে পাচারের খবরে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃ৫থক দুটি মামলা দিয়ে শনিবার দুপুরে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied