পাটগ্রামে বেসরকারি হাসপাতালে নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নবজাতক শিশুর পরিচর্যার অভাবে মৃত্যুর অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের অভিযোগ পাটগ্রাম স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক ও উপযুক্ত পরিবেশ না থাকায় নবজাতক শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
জানা গেছে, গত ১৪ এপ্রিল পাটগ্রাম স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজার অপারেশন বা অস্ত্রোপচার করাতে সম্মত হয়। পাটগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের রেলস্টেশন পাড়া এলাকার সোহাগ হোসেনের স্ত্রী শারমিন আক্তার (২৫) প্রসবজনিত ব্যথায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক গাইনি চিকিৎসককে দেখানো হয়। এ সময় চিকিৎসক তাঁকে জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করার পরামর্শ দেন। গর্ভবতী নারী ও তার সন্তানকে বাঁচাতে রোগীর স্বজনরা পাটগ্রাম স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশন বা অস্ত্রোপচার করাতে সম্মত হন। অস্ত্রোপচারের পর নবজাতক ছেলে শিশুটিকে অক্সিজেন লাগিয়ে মায়ের সাথে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রায় তিন ঘণ্টা পর রাত প্রায় সাড়ে ১২টার দিকে শিশুর অবস্থা বেগতিক দেখে রংপুরে উন্নত চিকিৎসার জন্য নিতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। রাতে রংপুর নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয় । রোগীর স্বজনদের অভিযোগ এখানে কোন বিশেষজ্ঞ চিকিৎসক ও শিশু ওয়ার্ড নাই। ‘তাঁরা প্রয়োজনীয় চিকিৎসা দিতে না পারলে এবং আগাম যেতে দিলে নবজাতকের জীবন বাঁচানো সম্ভব হত।
শারমিন আক্তারের বড় ভাই শাহিনুর ইসলাম বলেন, অস্ত্রোপচার না করালে বোন ও আগত সন্তানের জীবন সংকটময় চিকিৎসকের নিকট এ কথা শুনে, আমরা রংপুরে নিতে চেষ্টা করছিলাম। এ সময় পাটগ্রাম স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতিদের অস্ত্রোপচার (সিজার) করা হয় এ বিষয়টি আমি আগে শুনেছিলাম। যেহেতু রংপুরে নিতে দুই আড়াই ঘণ্টা সময় লাগবে- দুটি জীবনের ব্যাপার; এজন্য আমরা ওখানে (পাটগ্রাম স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার) খোঁজ-বর নিতে যাই। এ সময় ওই হাসপাতালের ম্যানেজার ও পরিচালকের পরামর্শে সেখানে অস্ত্রোপচার করাতে সম্মত হই। তবে আমরা বারবার বলেছি আপনাদের এখানে ভালো চিকিৎসক, চিকিৎসা ব্যবস্থা, শিশু ওয়ার্ড সব ঠিকঠাক আছে কি-না। তারা বলেছিল সবই আছে। কোনো সমস্যা নেই।
তিনি আরো বলেন, অস্ত্রোপচারের পর বুঝতে পারি এখানে ভালো অবচেতনকারী (এনেসথেটিক) চিকিৎসক, অস্ত্রোপচারকারী চিকিৎসক, পরিবেশ ও শিশু ওয়ার্ড নেই। এ কারণে আমার বোনের সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। তাদের (হাসপাতাল কর্তৃপক্ষের) গাফিলতির কারণে নবজাতক ছেলে শিশুটি মারা যায়। এটি অবশ্যই একটি শিশু হত্যা। আমার বোন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে, সুস্থ হলে পরামর্শ করে আইনি ব্যবস্থা নিব।
পাটগ্রাম স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার আমিনুর রহমান বলেন, উনারা (রোগীর স্বজনেরা) যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা।
পাটগ্রাম স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন বলেন, রোগীর স্বজনদের অভিযোগ ভিত্তিহীন। ওই প্রসূতির এটি দ্বিতীয় সিজার ও তাঁর ইউট্রাস ফেটে গেছে। এপেডিকস্ ও জরায়ুতে টিউমার ছিল। শিশুটিকে রংপুরে পাঠানো হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া কি অস্ত্রোপচার করা সম্ভব।’ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কেউ মৌখিকভাবেও আমাদেরকে জানায়নি। লিখিত অভিযোগ করলে গুরুত্বের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / জামান
আনোয়ারায় পানিবন্দি ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদল নেতা তারেকের ত্রাণ বিতরণ
কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বারহাট্টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
দাউদকান্দিতে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে মানববন্ধন
আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন
গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
Link Copied