সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোনালাপ
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে পশ্চিমাদের ব্যাপক রোষের মুখে পড়েছে রাশিয়া। তবুও নিজের অবস্থানে অনড় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার এই অবস্থার মধ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করলেন পুতিন। দ্বিপাক্ষিক সম্পর্ক ও ওপেক প্লাস নিয়েও কথা হয়েছে তাদের। খবর সৌদি গেজেটের।
যুবরাজ মোহাম্মদের সঙ্গে ইউক্রেন পরিস্থিতির পাশাপাশি ইয়েমেনের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন পুতিন। এ সময় তারা পেট্রোলিয়াম রপ্তানিকারক এবং এর মিত্র দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের গঠন নিয়ে ‘ইতিবাচক মূল্যায়ন’ করেন।
রাশিয়া-ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য সৌদির সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ।
ইউক্রেন যুদ্ধের ইস্যুতে রাশিয়ার ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞারোপ করেছে পশ্চিমা দেশগুলো। রাশিয়া থেকে জ্বালানি আমদানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে অনেক দেশ। এ নিয়ে যাতে পশ্চিমা দেশগুলোতে তেল ও গ্যাসের চাহিদায় ঘাটতি না পড়ে তার জন্য যুক্তরাষ্ট্রও সৌদি আরব, কাতারের সঙ্গে যোগাযোগ করেছে।
তবে যুক্তরাষ্ট্রের কাছে এসব দেশ জানিয়েছে যে জ্বালানির বাজারে রাশিয়ার ক্ষতস্থান পূরণ করা তাদের দ্বারা সম্ভব নয়।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির