ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইউপি চেয়ারম্যানের শপথ শেষে বাড়ি ফেরার পথে ট্রাক কেড়ে নিল কর্মীর প্রাণ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৪-২০২২ দুপুর ১:৫১
টাঙ্গাইলে এক ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় রেজাউল ইসলাম (২৪) নামে এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা আরো দুই নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার মহাসড়কের পুংলি ব্রিজের কাছে আলিফ স্টিল মিলসের পাশে এ ঘটনা ঘটে। রেজাউল ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সোহাগীপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। 
 
আহতরা হলেন- একই উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে নাজমুল (২২) ও চণ্ডীপুর গ্রামের আব্দুল বাছেদের ছেলে শামীম (২০)। তারা নিহতের মোটরসাইকেলে পেছনে বসা ছিলেন।
 
জানা যায়, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম আকন্দ (শাপলা) সকালে শতাধিক মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। শপথ শেষে মোটরসাইকেলযোগে নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে মহাসড়কের সার্ভিস লেনের পুংলিতে ব্রিজের আলিফ স্টিল মিলসের কাছে পৌঁছলে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রেজাউলের মৃত্যু হয়। আহত হন তার সাথে থাকা দুজন।
 
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
 
তিনি আরো জানান, তাদের মধ্যে নামজুল নামে এক যুবক গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন হাসপাতালের কর্মরত চিকিৎসকরা। ঘাতক ট্রাকচালক পালিয়ে যাওয়ায় ট্রাকটি জব্দ করা যায়নি। নিহতের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার