ফেনীতে ঘুমন্ত স্বামীকে গরম পানি ঢেলে হত্যা, ঘাতক স্ত্রী গ্রেফতার
ফেনীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় থাকা স্বামী কাউসার আলম তৈমুরকে শরীরে তার স্ত্রী গরম পানি ঢেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ৬দিন পর রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৈমুরের স্ত্রী খাদিজা বিনতে শামস রুপাকে গ্রেফতার করেছে পুলিশ। তৈমুর(৪৫) ফেনী শহরের শহীদ সেলিনা পারভিন সড়কের (নাজির রোডের) আবু তৈয়ব চৌধুরীর ছেলে ও ফেনীর ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের প্রতিভাবন সাবেক খেলোয়াড়।
নিহতের ছোট ভাই তানজুর চৌধুরী এই ব্যাপারে ফেনী মডেল থানায় ১৬ এপ্রিল মামলা দায়ের করেন। তিনি জানান, দীর্ঘ দিন ধরে তার ভাই ও ভাবীর সাথে ঝগড়া বিবাদ চলে আসছিল। ১১ এপ্রিল সোমবার সকাল ৬টার দিকে তার ভাইর চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখতে পায় গরম পানিতে তার ভাই শরীর ঝলসে দেয়া হয়েছে। সেখান থেকে তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটের আইসিইউতে তাকে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়।
এদিকে মৃত্যুর আগে তৈমুরের লেখা ও স্বাক্ষর করা জবানবন্দীতে তিনি জানান, তার এই অবস্থার জন্য তার স্ত্রী জড়িত। সে লিখেছে সে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে দিয়েছে। লিখার নীচে তৈমুরের স্বাক্ষর ও টিপসহি রয়েছে।
তৈমুরের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন তার স্ত্রী রুপা। গ্রেফতারের আগে রুপা জানান, তাকে ফাঁসাতে অন্য কেউ এ চক্রান্ত করছে। সেদিন সেহরী খেয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। তার গায়ে কিভাবে গরম পানি পড়েছে তিনি তা জানেননা।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় স্ত্রী রুপাকে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied