যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে বাইডেনকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির
রুশ আগ্রাসনের ক্ষয়ক্ষতি নিজ চোখে দেখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কির আশা, বাইডেন খুব শিগগিরই কিয়েভ সফর করবেন এবং রুশ হামলায় ইউক্রেনের ক্ষয়ক্ষতি নিজ চোখে দেখবেন। গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঝটিকা সফরে কিয়েভে যাওয়ার পর এমন মন্তব্য করলেন জেলেনস্কি। খবর সিএনএনের।
স্থানীয় সময় গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জেলেনস্কির দীর্ঘ এক সাক্ষাৎকার সম্প্রচার করে। সাক্ষাৎকারে জেলেনস্কি ইউক্রেন সফরে বাইডেনের নিরাপত্তার বিষয়টিও তোলেন। এ ছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি টানতে জেলেনস্কি তাঁর দেশের পূর্বাঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেবেন না বলে পুনর্ব্যক্ত করেন।
জো বাইডনের ইউক্রেন সফরের পরিকল্পনার বিষয়ে কিছু জানেন কি না—এমন প্রশ্নে জেলেনস্কি বলেন, ‘আমার মনে হয় তিনি (ইউক্রেনে) আসবেন। তবে, এটি অবশ্যই তাঁর সিদ্ধান্ত। এ ছাড়া বিষয়টি নির্ভর করছে নিরাপত্তা পরিস্থিতির ওপর। তবে, আমার ধারণা, তিনি যুক্তরাষ্ট্রের নেতা এবং এ কারণেই তাঁর (ইউক্রেনে) এসে দেখা উচিত এখানে কী ঘটছে।’
সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কিংবা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে ইউক্রেনে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে জো বাইডেন প্রশাসন।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির