রোজা অবস্থায় খাবারের স্বাদ পরীক্ষা করা যাবে?
রমজানে রোজা অবস্থায় প্রয়োজনে তরকারির লবণ চেখে দেখা যাবে এবং একান্ত প্রয়োজন হলে খাবারের স্বাদ পরীক্ষা করা যাবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না। এমনকি বিশেষ প্রয়োজনে কোনো শিশু বা বৃদ্ধকে কোনো কিছু চিবিয়ে দিলেও রোজার ক্ষতি হবে না।
এমতাবস্থায় কুলি করে নেওয়া ভালো। কুলি না করলেও ক্ষতি হবে না; বরং থুথু ফেলে দিলেই চলবে। তবে বিনা প্রয়োজনে কোনো বস্তু মুখে নেওয়া, কোনো বস্তুর স্বাদ আস্বাদন করা বা চিবানো মাকরুহ; আর তা গলাধকরণ হলে রোজা ভঙ্গ হয়ে যাবে।
খাদ্যবস্তু অনিচ্ছায় গিলে ফেললে রোজা ভঙ্গ হবে; তবুও রোজা পূর্ণ করতে হবে। একটি রোজা কাজা আদায় করতে হবে, কাফফারা লাগবে না।
খাদ্যবস্তু ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে সে দিনের রোজাও পালন করবে এবং কাজা ও কাফফারা উভয়টাই আদায় করতে হবে।
মৌমিতা / মৌমিতা
যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান
অক্সিজেন আল্লাহর এক অনন্য নিয়ামত
সাপ্তাহিক নফল রোজার প্রাপ্তি
১৬ বছর বয়সেই যেভাবে চিকিৎসাবিজ্ঞানে দক্ষ হয়ে ওঠেন ইবনে সিনা
মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব সচল থাকে
দৃষ্টিশক্তির জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন: কাবার ইমাম
Link Copied