খুলনায় ৪টি খাদ্য উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠানকে প্রায় ৬ লাখ টাকা জরিমানা
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় আজ সোমবার (১৮ এপ্রিল) র্যাব-৬ অভিযান চালিয়ে চারটি খাদ্য উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠানকে প্রায় ৬ লাখ টাকা জরিমানা করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
র্যাব-৬ সদর কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানিয়েছেন, অভিযান পরিচালনা করে নগরীর সোনাডাঙ্গা বাইপাস সড়কের মেসার্স ইসমাইল ফুডের সত্ত্বাধিকারী মোঃ মোস্তফা কামালকে বিএসটিআই লাইসেন্স ছাড়াই বিস্কুট, রুটি ও কেক বিক্রয় ও বিএসটিআই’র লোগো ব্যবহার করায় ৫০ হাজার টাকা, সোনাডাঙ্গার নিউ রতন চানাচুর ফ্যাক্টরীর সত্ত্বাধিকারী সিদ্ধেশ্বর রায়কে বিএসটিআই হতে দেয়া মোড়ক নিবন্ধন সনদের শর্তাবলী যথাযথ পালন না করায় ৩০ হাজার টাকা, সোনাডাঙ্গার সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারীর সত্ত্বাধিকারী শংকর ঘোষকে অস্বাস্থ্যকর, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে এক লাখ টাকা এবং হাদিস পার্কের পাশের সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারীর সত্ত্বাধিকারী সমীরণ ঘোষকে অস্বাস্থ্যকর, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তদের নিকট হতে সর্বমোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ