রূপগঞ্জে জাল দলিলে জমি লিখে নিল প্রতারক চক্র
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাল দলিল করে প্রতারণা করে ৬০ শতাংশ জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। সোমবার বিকেলে ভুক্তভোগীরা রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে ভুক্তভোগীরা প্রতারক আলমগীর সিকাদারের বিরুদ্ধে অভিযোগ করেন।
মোহাম্মদ আলী, মাহবুব হোসেন, হাবিবুর রহমান, মোজাম্মেল হকসহ ৩৫ ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পূবাচল ঘেষা গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল মৌজায় এসএস ৭৭৯ ও ৭৭০ দাগে ও আরএস ১৭৮২ ও ২০৩৩ দাগে ৬০ শতাংশ জমি উপজেলার গোলাকান্দাইল এলাকার রুস্তম আলীর ছেলে আলমগীর শিকদার ও তফিরোন মিয়া জাল দলিল করে লিখে নেয়। ভুক্তভোগীরা বিষয়টি জানতে পেরে আলমগীর শিকদারকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে তাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছে। এতে ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে ভুক্তভোগী ৩৫ জন বাদী হয়ে নিজেদের জমি ফিরে পেতে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা উঠিয়ে নেওয়া জন্য আলমগীর শিকদার বর্তমানে ভুক্তভোগীদের হুমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর শিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার দলিলপত্র ঠিক আছে তারাই ভূয়া দলিল করেছে। আমি কাউকে হুমকি ধামকি দেইনি।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত