ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বাইডেনের কিয়েভ সফরের পরিকল্পনা নেই : হোয়াইট হাউস


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৪-২০২২ দুপুর ১১:২৭

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলাকালে বিধ্বস্ত কিয়েভ সফরের পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। স্থানীয় সময় সোমবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেন সাকি সাংবাদিকদের পুনর্ব্যক্ত করে বলেন, প্রেসিডেন্টের যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা যেমন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কিয়েভ সফর করতে পারেন।

গত রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, তিনি ভাবছেন বাইডেন কিয়েভ সফর করতে পারেন। তিনি আরো বলেন, এটি অবশ্যই তার সিদ্ধান্ত, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি রয়েছে। তবে তিনি আশা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ নেতার পরিস্থিতি দেখার জন্য কিয়েভ সফর করা উচিত।

জেন সাকি আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কিয়েভে পুনরায় দূতাবাস চালু করার ব্যাপারে আশাবাদী। যদিও কবে দূতাবাস চালু হবে তা খোলাসা করে বলেননি তিনি। তিনি বলেন, এটিই এখন আমাদের উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ৬ সপ্তাহের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। দুপক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। অনেক দেশই ইউক্রেনে দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয়।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক