ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ভারতের পরবর্তী সেনাপ্রধান লে. জেনারেল মনোজ পাণ্ডে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৪-২০২২ দুপুর ১১:৩৬

ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। গতকাল সোমবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে প্রথম ব্যক্তি যিনি ইঞ্জিনিয়ার পদ থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হবেন। তিনি এতদিন সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হবেন মনোজ পাণ্ডে। 

জানা গেছে, চলতি মাসেই অবসরে যাবেন ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল নারাভানে। সেনাপ্রধান হিসেবে তার ২৮ মাসের দায়িত্ব শেষ হবে ৩০ এপ্রিল। এরপরই ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন মনোজ পাণ্ডে।

১৯৮২ সালে জাতীয় ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক পাস করেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ওই বছর ভারতীয় সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার পদে যোগ দেন। জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরে ইস্টার্ন কমান্ডের দায়িত্ব পান। আন্দামান নিকোবরের কমান্ডার-ইন-চিফের পদেও ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক