রাতের আঁধারে গাজায় ইসরায়েলের বিমান হামলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ এই ভূখণ্ড থেকে ইসরায়েলের ভেতরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে এমন অভিযোগে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে বিমান হামলা চালায় ইহুদি এই দেশটি। প্রত্যক্ষদর্শী ও গাজার ক্ষমতাসীন দলের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাজা উপত্যাকার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। অন্যদিকে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েলি বিমানগুলোতে গুলি করেছে।
এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, গাজার খালি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। তিনি বলেন, ‘আমাদের প্রতিরোধ যোদ্ধাদের অভিনন্দন। এসব যোদ্ধা আমাদের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিয়েই ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করেছে।’
এএফপি বলছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভেতরে একটি রকেট নিক্ষেপের ঘটনা ঘটলে ইসরায়েল তা ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে। এর কিছুক্ষণ পরই গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল।
গাজার প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রগুলো বলছে, মঙ্গলবার ভোরে চালানো ইসরায়েলের ওই হামলায় আহতের কোনো ঘটনা ঘটেনি।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, রকেট হামলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান গাজা উপত্যকায় হামাসের অস্ত্র তৈরির স্থাপনায় হামলা করেছে।
জামান / জামান
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি
ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প
৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প
মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের
হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি