ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ক্রিমিনা শহরের দখল নিল রাশিয়া 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৪-২০২২ দুপুর ১২:৩১

ইউক্রেনের আরো একটি শহরের দখল নিয়েছে রাশিয়া। ভয়াবহ হামলার পর সোমবার (১৮ এপ্রিল) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রিমিনা শহরটি দখলে নেয় রুশ সেনারা। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ভয়াবহ হামলার মাধ্যমে সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে ক্রিমিনা শহরের দখল নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। ক্রিমিনা শহরটি পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে অবস্থিত।

ক্রিমিয়া শহর হাতছাড়া হওয়ার পর সামাজিক যোগাযোমাধ্যমে দেয়া এক বিবৃতিতে লুহানস্কের আঞ্চলিক গভর্নর সার্গি গাইদে বলেন, রোববার থেকে সোমবার ক্রিমিনায় রাতে বড় ধরনের হামলা হয়েছে।

তিনি আরো বলেন, রাশিয়ার সামরিক বাহিনী ইতোমধ্যেই শহরটিতে প্রবেশ করেছে। রুশ সেনাদের সঙ্গে ব্যাপক সংখ্যায় সামরিক সরঞ্জাম রয়েছে, ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধারা পিছু হটে নতুন অবস্থানে চলে গেছে।

ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি দানিলভ দেশের পূর্বাঞ্চলে রাশিয়ার আক্রমণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দোনেতস্ক, লুহানস্ক এবং খারকিভ অঞ্চলের প্রায় পুরো ফ্রন্ট লাইন বরাবর হামলাকারী আমাদের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করেছে। সৌভাগ্যবশত আমাদের সামরিক বাহিনী তাদের জায়গা এখনো ধরে রেখেছে।

অবশ্য পূর্ব ইউক্রেনে হামলা জোরদার করার পর রুশ সামরিক বাহিনী দুটি এলাকার দখল নিয়েছে বলে স্বীকার করেছেন তিনি। ওলেক্সি দানিলভ বলছেন, ক্রিমিনা এবং ছোট অন্য একটি শহর রুশ সামরিক বাহিনীর দখলে চলে গেছে) কিন্তু এখনো লড়াই চলছে। আমরা আমাদের ভূখণ্ড কারো হাতে তুলে দেব না।

ক্রিমিনা শহরটি আঞ্চলিক প্রশাসনের কেন্দ্র ক্র্যামাতোরস্ক থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আগে শহরটিতে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করতেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি দখল করা ছিল রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম লক্ষ্য।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক