সোনাগাজীতে ফুফাতো শালির ধর্ষণ মামলায় দুলাভাই কারাগারে
ফেনীর সোনাগাজীতে ফুফাতো শালির ধর্ষণ মামলায় মো. আইয়ূব (৩৫) নামে এক যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত রোববার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাভিকারী গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে ওই গৃহবধূর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর গ্রামের মুন্সি চাপরাশি বাড়ির নূরুল আমিনের ছেলে মো. আইয়ূব সোনাগাজী উপজেলার চরসাভিকারী গ্রামের ফুফাতো শালির স্বামীর বাড়িতে বেড়াতে যান। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে শালির শয়নকক্ষে প্রবেশ করে আইয়ূব শালির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে গৃহবধূর স্বামীর পরিবারের লোকজন বাংলাদেশ পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সোনাগাজী মডেল থানা পুলিশ আইয়ূবকে আটক করে। এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ মো. আইয়ূবকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এমএসএম / জামান
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট