এমপির বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, প্রতিবাদে ভূঞাপুরে সংবাদ সম্মেলন
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির এমপির বিরুদ্ধে গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকির অভিযোগ আনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূঞাপুর উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে হত্যার হুমকির সংবাদটি মিথ্যা, বানোয়াট ও বিদ্বেষমূলক অপ্রচার দাবি করে মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে এ সংবাদ সম্মেলন করেন তারা।
উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, রফিকুল ইসলাম রফিক, দুলাল হোসেন চকদার, মাসুদুল হক মাসুদ প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, গোপালপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু এমপির ছোট মনিরের জনপ্রিয়তাকে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে অপপ্রচারের লিপ্ত হয়েছেন। এছাড়া ওই চেয়ারম্যা৫নকে ভূঞাপুরে অবাঞ্ছিত ঘোষণা করাসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি ও তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের আহ্বান জানান তারা।
এদিকে, উপজেলা চেয়ারম্যান ইউনুস তালকুদার ঠান্ডুর বিরুদ্ধে দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ।
প্রসঙ্গত, গত রোববার (১৭ এপ্রিল) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ছোট মনিরের বিরুদ্ধে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।
এরপর ওই দিনই জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পাঠিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। এতে আরও সাতজন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাক্ষর করেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’