ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রাশিয়ার বিরুদ্ধে জিততে ইউক্রেনকে আরো অস্ত্র দেবে মিত্ররা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৪-২০২২ সকাল ৯:৪৮

রাশিয়ার সামরিক বাহিনীর অভিযান মোকাবিলা এবং চলমান যুদ্ধে ইউক্রেনকে জয়লাভে সাহায্য করতে কিয়েভকে আরও অস্ত্র পাঠানোর অঙ্গীকার করেছে পূর্ব ইউরোপের এই দেশটির মিত্ররা। যুক্তরাষ্ট্র ও অন্য মিত্র দেশগুলো মঙ্গলবার (১৯ এপ্রিল) ভিডিও কলে অনুষ্ঠিত ৯০ মিনিটের বৈঠকের সময় কিয়েভে আরও আর্টিলারি, অ্যান্টি-ট্যাংক এবং বিমান প্রতিরক্ষা সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দেয়।

দিন দুয়েক আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাসে হামলা ব্যাপকভাবে জোরদার করেছে রাশিয়া। নতুন করে শুরু হওয়া রুশ এই হামলার মধ্যেই ইউক্রেনকে অস্ত্র সহায়তার এই প্রতিশ্রুতি সামনে এলো। বুধবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেন বলছে যে, রাশিয়া দেশটির পূর্বে একটি নতুন সামরিক অভিযান শুরু করার কারণে আত্মরক্ষার জন্য তাদের অস্ত্রের প্রয়োজন। আর এই পরিস্থিতিতে রাশিয়ার এই নতুন আক্রমণের মধ্যেই পশ্চিমা নেতারা ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ভিডিওকলে বৈঠক করেন।

বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, ইউক্রেনের শক্তি বাড়াতে অতিরিক্ত সামরিক বিমান এবং বিমানের যন্ত্রাংশ দেশটিতে পাঠানো হয়েছে। এছাড়া ইউক্রেনের ক্ষতিগ্রস্ত অন্যান্য সামরিক সরঞ্জাম মেরামতের জন্যও প্রয়োজনীয় যন্ত্রাংশ দেশটিতে পাঠানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র নিজে কিয়েভকে কোনো বিমান সরবরাহ করেনি। একইসঙ্গে কোন দেশগুলো ইউক্রেনকে বিমান সরবরাহ করেছে তার বিস্তারিত বিবরণও তারা দেয়নি। অবশ্য, ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোনের বিকল্প হিসেবে সোভিয়েত-নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমানগুলো হাতে পেতে যুক্তরাষ্ট্রের কাছে বরাবরই আবেদন জানিয়ে আসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন সংবাদমাধ্যম বলছে, পশ্চিমা মিত্রদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গত সপ্তাহে ঘোষণা করা ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের সমান আকারের আরও একটি সামরিক সহায়তা প্যাকেজ ইউক্রেনকে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

তিনি আরো বলেন, ওয়াশিংটন ইউক্রেনকে আরও কামান ও স্থল যুদ্ধে মোতায়েন করার জন্য ভারী বন্দুক পাঠাবে।

অন্যদিকে বৈঠকে অন্য দেশগুলোও ইউক্রেনকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বৈঠকের পর যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ইউক্রেনের আরও আর্টিলারি সহায়তা প্রয়োজন, এটিই আমরা তাদের দেব।

এছাড়া জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, অস্ত্র প্রস্তুতকারকদের কাছ থেকে ট্যাংকবিধ্বংসী অস্ত্র এবং গোলাবারুদ কিনতে সহায়তা করার জন্য ইউক্রেনকে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে বার্লিন। চেক রিপাবলিক বলেছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয় ট্যাংক এবং সাঁজোয়াযান মেরামত করে দেবে তারা।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক