ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ইউক্রেন যুদ্ধে যোগ দিতে রুশ দূতাবাসে ইথিওপিয়ানদের ভিড়


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ১০:২২

ইউক্রেনে যুদ্ধে যোগ দিতে সৈন্য নিয়োগ করছে রাশিয়া- এমন গুজবে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় হুলস্থুল পড়ে গেছে। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে দেশটির বহু মানুষ রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত রুশ দূতাবাসের সামনে ভিড় করছেন।

গুজবে কান দিয়ে দূতাবাসের সামনে ভিড় করা এসব ইথিওপিয়ানদের অধিকাংশই বয়সে যুবক। বুধবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে ভিড় করলেও উৎসাহী ইথিওপিয়ানদের জন্য হতাশার খবরই সামনে এনেছে রুশ দূতাবাস। দূতাবাসের মুখপাত্র মারিয়া চেরনুখিনা বলেছেন, ইথিওপিয়ায় কোনো নিয়োগ কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে না।

বিবিসিকে তিনি জানান, রাশিয়ার প্রতি সমর্থন প্রকাশ করার জন্য আমাদের দূতাবাসে প্রচুর মানুষ আসছেন। তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে, তারা যেকোনো উপায়ে রাশিয়াকে সাহায্য করতে ইচ্ছুক। কিন্তু আমরা রিক্রুটিং এজেন্সি নই।

বিবিসি বলছে, রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে ইচ্ছুক ইথিওপিয়ানদের অনেকেই তাদের ব্যক্তিগত নথিপত্র নিয়ে দূতাবাসে হাজির হচ্ছেন। কেউ কেউ বলছেন, তারা রাশিয়ায় উচ্চ মজুরিতে নিয়োগ দেয়া হচ্ছে বলে গুজব শুনেছেন।

আদ্দিস আবাবায় অবস্থিত রুশ দূতাবাসের প্রবেশদ্বারে অপেক্ষমাণ এক যুবক বিবিসিকে বলেন, তিনি সৈনিক হিসেবে ভালো বেতন বা অন্য যে কোনো কাজে নিয়োগের জন্য চাকরি খুঁজছেন। তিনি বলেন, আমি রাশিয়াকেও পছন্দ করি।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক