ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণে ফের রাশিয়ার আল্টিমেটাম
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে এখনো লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে নতুন করে আল্টিমেটাম দিয়েছে রাশিয়া। নতুন এই সময়সীমায় বুধবারই (২০ এপ্রিল) যোদ্ধাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
এদিকে, রাশিয়ার সামরিক বাহিনীর অভিযান মোকাবেলা এবং চলমান যুদ্ধে ইউক্রেনকে জয়লাভে সাহায্য করতে কিয়েভকে আরো অস্ত্র পাঠানোর অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্রসহ অন্য মিত্র দেশগুলো। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংবাদমাধ্যম বলছে, রাশিয়া মারিউপোল শহরের বেশিরভাগ অংশ দখলে নেয়ার দাবি করলেও ইউক্রেনীয় যোদ্ধাদের অবশিষ্ট একটি অংশ শহরটির আজভস্টাল ইস্পাত কারখানায় অবস্থান নিয়েছে। মূলত কারখানার ভেতরে রুশ বাহিনীর হাতে সম্পূর্ণরূপে অবরুদ্ধ অবস্থায় রয়েছে তারা।
এই পরিস্থিতিতে দিন দুয়েক আগে ইউক্রেনীয় যোদ্ধাদের ওই দলটিকে আত্মসমর্পণের আল্টিমেটাম দিয়েছিল মস্কো। এমনকি আত্মসমর্পণ করা যোদ্ধাদের জীবন রক্ষার প্রতিশ্রুতিও দিয়েছিল দেশটি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, আটকে পড়া ইউক্রেনীয় যোদ্ধাদের জীবন বাঁচানোর একমাত্র সুযোগ হলো স্বেচ্ছায় অস্ত্র ফেলে দেয়া এবং আত্মসমর্পণ করা। তবে ওই হুঁশিয়ারির পরও কোনো ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেনি। পরে বুধবার নতুন করে আল্টিমেটাম দেয় রাশিয়া।
রয়টার্স বলছে, আগে দেয়া আল্টিমেটামে কোনো ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ না করায় বুধবার এই একই সময়সীমা ফের নবায়ন করে রাশিয়া। তবে আত্মসমর্পণ না করার অঙ্গীকার করেছেন ইউক্রেনীয় কমান্ডাররা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্পূর্ণ মানবিক নীতির ওপর ভিত্তি করে ২০ এপ্রিল মস্কোর স্থানীয় সময় দুপুর ২টা থেকে সামরিক কর্মকাণ্ড বন্ধ করে অস্ত্র জমা দিতে জাতীয়তাবাদী ব্যাটালিয়ন ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের প্রতি আবারো আহ্বান জানাচ্ছে রাশিয়ার সশস্ত্র বাহিনী।
এদিকে ইউকেওনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলক মঙ্গলবার রাতে জানিয়েছেন, রাশিয়া বাঙ্কার-বাস্টার বোমা দিয়ে মারিউপোলের প্রধান অবশিষ্ট দুর্গ আজভস্টাল ইস্পাত কারখানায় হামলা করছে। রয়টার্স অবশ্য তার এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
টুইটারে দেয়া এক বার্তায় তিনি আরো বলেছেন, সমগ্র বিশ্ব অনলাইনে শিশুদের হত্যার ছবি দেখছে এবং নীরব থাকছে।
এছাড়া ইউক্রেনে আরো বেশি সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেন। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, আমরা ইউক্রেনে আরো গোলাবারুদ সরবরাহ করার পাশাপাশি দেশটিকে আরো সামরিক সহায়তা দেব।
পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গত সপ্তাহে ঘোষণা করা ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের সমান আকারের আরও একটি সামরিক সহায়তা প্যাকেজ ইউক্রেনকে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ইউক্রেনকে আরও কামান ও স্থল যুদ্ধে মোতায়েন করার জন্য ভারী বন্দুক পাঠাবে।
অন্যদিকে বৈঠকে অন্য দেশগুলোও ইউক্রেনকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বৈঠকের পর যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘ইউক্রেনের আরও আর্টিলারি সহায়তা প্রয়োজন, এটিই আমরা তাদেরকে দেবো।’
এছাড়া জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, অস্ত্র প্রস্তুতকারকদের কাছ থেকে ট্যাংক-বিধ্বংসী অস্ত্র এবং গোলাবারুদ কিনতে সহায়তা করার জন্য ইউক্রেনকে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে বার্লিন। চেক রিপাবলিক বলেছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয় ট্যাংক এবং সাঁজোয়া যান মেরামত করে দেবে তারা।
জামান / জামান
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি
ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প
৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প
মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের
হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি