ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

খুলনায় ইফতার মাহফিলে দুপক্ষের ঝামেলায় ৫ যুবদল নেতা জখম


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ১১:৪৯

খুলনা জেলা বিএনপির ইফতার মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা যুবদলের নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর খুলনা ক্লাবের সামনে ঘটনা ঘটে। আহতদের মধ্যে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিমুজ্জামান জনির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানিয়েছেন, খুলনা ক্লাবে জেলা বিএনপির ইফতার মাহফিলে ইফতারির প্যাকেট বণ্টনকে কেন্দ্র করে নগর ছাত্রদল ও জেলা যুবদলের কতিপয় নেতার মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের একজন নেতা প্রকাশ্যে উপস্থিত জেলা যুবদল নেতাদের দেখে নেয়ার হুমকি দিয়ে ইফতার না করেই স্থান ত্যাগ করেন। ওই ঘটনার জের ধরে ইফতারের পর খুলনা ক্লাবের সামনে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আসা ধারালো অস্ত্রধারীরা অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যুবদলের ৫ নেতাকে রক্তাক্ত জখম করে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ইফতার মাহফিলে এ রকম ঘটনা ঘটতে পারে, এমন ধারণাই ছিল না। এখনো কোনোপক্ষই লিখিত অভিযোগ দাখিল করেনি। তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা জেলা বিএনপির বিবৃতি : খুলনা ক্লাবের সামনে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় যুবদলের পাঁচ নেতা গুরুতর জখম হয়েছেন বলে জেলা বিএনপির ইফতার পরবর্তী এক বিবৃতিতে জানানো হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন