ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দোকান খোলার সিদ্ধান্ত হয়নি : মালিক সমিতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ১:১৭

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানের কর্মীদের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সকাল থেকে সব দোকানপাট বন্ধ রয়েছে। বুধবার (২০ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত দোকান খোলার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মালিক সমিতি।

নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিন জানান, এখনো দোকান খোলার সিদ্ধান্ত হয়নি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি আরো স্বাভাবিক হলে দোকান খোলা হবে।

তিনি আরো জানান, গতকাল (মঙ্গলবার) আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে মার্কেট খুলতে। এখন আমরা দোকান মালিকরা বৈঠকে বসব। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

গত সোমবার রাত ১২টার দিকে শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টা চলে সংঘর্ষ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মাঝে কয়েকজনের অবস্থা গুরুতর। সংঘর্ষের মাঝে পড়ে মারা গেছেন নাহিদ নামে এক তরুণ।

এ সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট দোকান মালিকরা দায়ী নয় দাবি করে আমিনুল ইসলাম শাহীন জানান, কিছু দোকান কর্মচারী এবং ফুটপাতের হকার এ সংঘর্ষের সঙ্গে জড়িত। এখন আমরা মাঝে পড়ে আছি।

এদিকে টানা দুদিনের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ২৪ ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে সড়কে স্বাভাবিকতা ফিরেছে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব