প্রায় ২০০ কোটি টাকার লোকসান, ব্যবসায়ী সমিতির সভাপতির দাবি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে তিন দিনে নিউমার্কেট এলাকার ১০ হাজার ব্যবসায়ীর প্রায় ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে আজও যদি দোকান না খোলা হয় তাহলে ফুটপাতসহ অন্যান্য ব্যবসায়ীর এ ক্ষতি আরও বাড়বে। বুধবার (২০ এপ্রিল) দুপুরে এ কথা জানান নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। এর আগে দুপুর ২টায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, এ ঘটনার পর থেকে ঢাকা কলেজের কোনো প্রতিনিধি আমাদের কাছে আসেননি। যারা এসেছিলেন তারা ঢাকা কলেজের কি না জানি না। আমাদের প্রতিনিধিও ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে পারেননি। তবে আমরা দোকান খুলতে চাই। আমরা আলোচনা করতে চাই, উভয়পক্ষের সঙ্গে আলোচনায় পুরোপুরি প্রস্তুত। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিষয়ে দায়িত্ব আমাদের, ব্যবসায়ীদের।
তবে কী ধরনের দায়িত্ব পালন করবেন- এ প্রশ্ন এড়িয়ে যান ডা. শাহীন। একই সঙ্গে উভয়পক্ষের আলোচনার মাধ্যমেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ