বাঘায় যুবককে মারপিটে আহত ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জে রোকন উদ্দিন (২৩) নামে এক যুবককে মারপিটে গুরুতর আহত করে ২৫ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত ১৮ এপ্রিল সোমবার রাত সাড়ে ১০টায় মীরগঞ্জেের আতারপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে রোকন উদ্দিন(২৩) বিনােদপুর বাজার জামে মসজিদে তারাবির নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মীরগঞ্জ মােড়সংলগ্ন রুহুল আমিনের আমের আড়তের সামনে ছিনতােই ও মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপেক্ষিতে আহত রোকন বাদী হয়ে ৬ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মীরগঞ্জ ভানুকর গ্রামের মাে. আব্দুল রউফের ছেলে সোহেল রানা (৩৫), মাে. ইন্দাদুল হকের ছেলে মিন্টু আলী (২৮), মাে. শহিদুল ইসলামের ছেলে মাে. সিমুল (২৫), হামুর ছেলে লালন (৪০), মৃত এছেরের ছেলে সগর (৪৫) এবং মো. হেনার ছেলে সবুজ (৩৫)-সহ অজ্ঞাতনামা ১০-১৫ জন একত্রিত হয়ে সোহেলের হাতে থাকা লােহার পাইপ দিয়ে রোকনের মাথায় সজোরে আঘাত করে। উক্ত আঘাতে মাথা ফেটে গুরুতর জখম হয় রোকন। আঘাতে সোহেল মাটিতে লুটিয়ে পড়লে সোহেলের হুকুমে মিন্টুর হাতে থাকা হাতুড়ি ও সিমুলের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে রোকনকে হত্যার উদ্দেশ্যে আঘাত করতে থাকে এবং রোকনের কাছে থাকা ২৫ হাজার ৫০০ টাকা ছিনতাই করে নেয়। তার চিৎকারে এলাকার লােকজন এগিয়ে এলে তাদের মােটরসাইকেল ফেলে রেখে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় প্রাণনাশকের হুমকি দিয়ে যায়। এলাকার লােকজন ঘটনাস্থল থেকে আহত রোকনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। গুরুতর আহত রোকনের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বাঘা হাসপাতালের চিকিৎসক। ঘটনাস্থল থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল বাঘা থানা পুলিশ জব্দ করেছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।দোষীদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হবে। অভিযোগটির তদন্তের দায়িত্ব একজন সাব-ইন্সপেক্টরকে দেয়া হয়েছে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান
ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা
Link Copied