খুলতে শুরু করেছে নিউমার্কেটের দোকানপাট
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দোকান মালিক ও কর্মচারিদের সংঘর্ষে জেরে দেড় দিন বন্ধ থাকার পর নিউ মার্কেটের দোকানপাট খুলতে শুরু করেছে। বুধবার (২০ এপ্রিল) সকালের থমথমে অবস্থা কেটে গিয়ে দুপুর পর থেকে যানবাহন চলাচল শুরু হয় নিউমার্কের সামনের রাস্তায়।
নিউমার্কেট দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুরের পর থেকে দোকানও খুলতে শুরু করেছে। দোকান সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ কথা জানান।
তিনি বলেন, আমরা ঘটে যাওয়া সুষ্ঠু তদন্ত চাই এবং দোষীদের শাস্তি চাই।… অনেক ক্ষতি হয়েছে, এখন থেকেই আমরা দোকানপাট খুলে দিতে চাই।
ওই সংবাদ সম্মেলনের পর বিকাল ৩টা থেকে গাউছিয়া, বলাকা ভবন, চাঁদনী চকের কিছু কিছু দোকান খুলতে শুরু করে।
দুপুরের পর থেকে মিরপুর সড়কে ব্যবসায়ী-কর্মচারী, শিক্ষার্থীসহ বিবদমান কোনো পক্ষের উপস্থিতি দেখা যায়নি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এমএসএম / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ