ভূঞাপুরে বাতাসের অজুহাতে বিদ্যুতের লুকোচুরি, অতিষ্ঠ জনজীবন
টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে গ্রাহকদের অভিযোগের কমতি নেই। রোজার মাসে ভোগান্তি আরো বেড়ে যায়। শুরু হয় লুকোচুরি খেলা। আবার ঝড়-বৃষ্টি বা সামান্য বাতাসের অজুহাত দেখিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ।
বুধবার (২০ এপ্রিল) ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুৎ সরবরাহ বন্ধের ফলে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। আর এসব দেখার যেন কেউ নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
জানা যায়, বুধবার ভোর রাতে বৃষ্টির সাথে ধমকা বাতাসও হয়। যার কারণে ডালপালা কাটা, লাইন সংস্কারসহ নানা অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা লাইন বন্ধ রাখা হচ্ছে। পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকলেও তা ছিল লুকোচুরি খেলা।
অন্যদিকে, শনিবার শনির দশা। গ্রাহকদের হয় ভোগান্তি। এর কারণ হিসেবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন গ্রাহকরা।
কলেজ শিক্ষার্থীরা জানান, বিদ্যুৎ না থাকায় জরুরি ফটোকপি করতে পারেননি। সামান্য বাতাস বা বৃষ্টি হলে নানা অজুহাতে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। এতে অতিষ্ঠ জনজীবন।
কয়েড়া গ্রামের গ্রাহক রাশেদ জানান, আকাশে মেঘ আর হালকা বৃষ্টি হলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ। অফিসে ফোন দিলেই বলে লাইন ফল্ট, ডাল পড়েছে লাইনে।
এ বিষয়ে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম জানান, ভোরে ঝড়-বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়ায় সংস্কার করা হচ্ছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied