ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ফের সড়কে শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৪-২০২২ বিকাল ৫:৫৮

শিক্ষার্থীদের সঙ্গে দোকান মালিক ও কর্মচারীদের দুদিনের ব্যাপক সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় ঢাকা কলেজের সামনে বেশকিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা নেমে এসেছেন রাস্তায়।

বুধবার (২০ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে পরপর ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এতে পথচারীদের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় নিউমার্কেট এলাকায় যান চলাচল। এতে উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা ফের রাস্তায় নেমে আসেন।

নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত গত ১৮ এপ্রিল রাতে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে। পরদিন মঙ্গলবার থেমে থেমে দিনভর সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সাংবাদিক ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আহত হন।

ওই সংঘর্ষের মধ্যে পড়ে নাহিদ হোসেন নামে এক কুরিয়ার সার্ভিসকর্মী প্রাণ হারিয়েছেন। তিনি মঙ্গলবার বাসা থেকে বের হয়ে ওই এলাকায় এসে সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এছাড়া আরেকজন আইসিইউতে রয়েছেন।

এমএসএম / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব