ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শান্তি ফেরাতে নিউমার্কেটে সাদা পতাকা ওড়ালেন ব্যবসায়ীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৪-২০২২ বিকাল ৭:২৯

শান্তি ফেরাতে রাজধানীর নিউমার্কেটে সাদা পতাকা উড়িয়েছেন ব্যবসায়ীরা। বুধবার (২০ এপ্রিল) মার্কেটের প্রতিটি ফটকে টাঙানো হয় শান্তির প্রতীক সাদা পতাকা।

এ বিষয়ে নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ জানান, ব্যবসায়ীরা প্রত্যেক মার্কেটে সাদা পতাকা উড়িয়েছেন। ঢাকা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তারা, বিষয়টি সমাধান হচ্ছে। বাকি উত্তেজনাও হয়তো ছাত্রদের মধ্যে থাকবে না।

এর আগে বিকেলের দিকে নিউমার্কেট এলাকায় হঠাৎ করে উত্তেজনা দেখা দেয়। এ সময় মার্কেটের সামনে দোকান কর্মচারীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।

নিউমার্কেট খুলে দেয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কলেজের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা নিউমার্কেট খোলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি, গত দুদিন ধরে চলা সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নেয়া পর্যন্ত নিউমার্কেটের কোনো দোকান খোলা যাবে না।

এ বিষয়ে এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, হঠাৎ করেই আবারো পরিস্থিতি অস্বাভাবিক হয়। আমরা প্রয়োজন না হলে কখনো শক্তি প্রয়োগ করি না। যতটুকু প্রয়োজন ছিল ততটুকু শক্তি প্রয়োগ করেছি। আপনারা দেখেছেন আজকে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল। দিনটা আমরা খুব সুন্দর কাটাচ্ছিলাম। ছাত্ররাও অনেক শান্ত ছিল। কিন্তু হঠাৎ করেই একটু অন্যরকম পরিস্থিতি হয়।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, গত দুদিনের সংঘর্ষে দোকান বন্ধ থাকায় নিউমার্কেট এলাকার ১০ হাজার ব্যবসায়ীর প্রায় ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঈদের বেশিদিন বাকি নেই, যতদিন যাচ্ছে ততই লোকসানের মাত্রা বাড়ছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক চান বলে জানান ব্যবসায়ীরা।

এর আগে গত সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে ওই সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মাঝে কয়েকজনের অবস্থা গুরুতর। সংঘর্ষের মাঝে পড়ে মারা যান একটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব