২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে সাড়ে ৩ হাজারের বেশি প্রাণহানি
করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই অদৃশ্য ভাইরাস। এর কারণে নানাভাবে ভুক্তোভোগী কোটি কোটি মানুষ। দুই বছরের বেশি সময় ধরে চলা মহামারির দৌরাত্ম্য ধীরে ধীরে কমছে। গত এক দিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ১ হাজার ৭৬৮ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৯২ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন সাড়ে ৯ লাখের বেশি মানুষ।
করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫০ কোটি ৬৭ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৩১ হাজার ৬১২ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৮৮ লাখ ৯২ হাজারের বেশি মানুষ।
২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ৪৪ হাজার ২৬৯ এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৫৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৩৮০ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৬ হাজার ৯৬৯ জনের।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৫০৭ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২২ হাজার ৩৯ জনের মৃত্যু হয়েছে।
তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩ লাখ ১১ হাজার ৯৬৯ জনের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৪৭০ জনের।
এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম জার্মানি এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। এমন অবস্থার পর করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে ফের আতঙ্ক সৃষ্টি করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বিশ্ব।
জামান / জামান
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু
ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর