ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গাজায় ফের ইসরায়েলের রকেট হামলা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ১০:৩৮

এক দিনের ব্যবধানে ফের অবরুদ্ধ গাজায় রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ এপ্রিল)) ভোরের দিকে এই হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলি সেনার দাবি, গাজা থেকে চালানো হামলার জবাব দিতেই পাল্টা হামলা চালিয়েছে তারা। এই হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

টুইটবার্তায় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, বুধবার মধ্যরাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় এসদেরত শহরে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। গাজা থেকে ছোড়া রকেট আঘাত হানে একটি আবাসিক ভবনে। বাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।

এর আগে গত মঙ্গলবার ভোরে গাজায় রকেট হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেসময়ও গাজার হামলার জবাব দিতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইহুদিবাদি সেনারা।

উল্লেখ্য, রমজান এলেই অভিযান ও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় ইসরায়েল। গত কয়েক দিনের মধ্যে ১৪ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদি বাহিনী। এছাড়া কোনো কারণ ছাড়া আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসা হাজার হাজার ফিলিস্তিনির ওপর হামলা চালিয়েছে। এতে কয়েকশ মানুষ আহত এবং কয়েকশ জনকে ইসরায়েল আটক করেছে।

গত বছর রমজানে আল-আকসায় সপ্তাহব্যাপী বিক্ষোভ ও অভিযানের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ১১ দিনের যুদ্ধ সংগঠিত হয়। ওই যুদ্ধে কমপক্ষে ২৩২ ফিলিস্তিনি এবং ১২ জন ইসরাইলি নিহত হয়।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক